আমাদের কথা
আমাদের সম্পর্কেঃ
ঐতিহ্যবাহী বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধিভূক্ত এবং বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত একটি একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান ।
অবস্থানঃ
বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি উপকূলবর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ‘কচানদীর’ পশ্চিম তীরে চন্ডিপুর ইউনিয়নে পিরোজপুর টু সন্নাসী হাইওয়ে সড়কের পার্শ্বে বালিপাড়া বাজারের সন্নিকটে মনোরম পরিবেশে অবস্থিত।
সংক্ষিপ্ত ইতিহাস
ইতিহাস ঐতিহ্যঃ
ব্রিটিশ শাসনামলে অত্র এলাকার জ্ঞানী ,গুণী , শিক্ষানুরাগী , সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন ও দানশীল ব্যক্তিদের অবদান ও অক্লান্ত প্রচেষ্টায় ০১/০১/১৯৩৯ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে ০১/০১/১৯৬৯ খ্রীস্টাব্দে প্রথমে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এবং ০১/০১/১৯৭০ খ্রিস্টাব্দে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি অর্জন করে। অতঃপর ০১/০১/১৯৮৫ খ্রীস্টাব্দে বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রথম মান্থলি পে অর্ডার বা এমপিও অর্জন করে। বর্তমানে অত্র বিদ্যালয়টি বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের স্বীকৃতিতে বিজ্ঞানবিভাগসহ সকল বিভাগের সকল বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার গুণগত মান ও সন্তোষজনক ফলাফলের কৃতিত্ব অর্জনে অব্যাহত অবদান রাখছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
অত্র এলাকার জনগোষ্ঠিকে আধুনিক মানসম্মত ও নৈতিক শিক্ষার আলোয় আলোকিত করে আদর্শবান ,জ্ঞানী, গুণী, দক্ষ, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন এবং দেশের সেবায় অগ্রণী ভূমিকা রাখতে পারে সে উপযোগী করে গড়ে তোলা।